সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামিরা হলেন- সং লিয়ান বম (২৫),লাল পিয়ান সাং বম (৩৬), লালহিম সাং বম (৩৭),লাল সিয়াম থাং বম (৩৮), লালচন সাং বম (৪৮)। তারা সকলই বান্দরবানের রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
শুক্রবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, গতকাল রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। আজ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অভিযোগ শুনে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত ঘটনার জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৫ জনকে আদালতে হাজির করা হয়। আদালতে উভয়ের বক্তব্য শুনে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর অভিযানে র্যা ব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২২টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের ১১৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...