বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জমিয়তুল ফালাহয় শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা

সত্য-মিথ্যার দ্বন্দ্বে ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে সত্যের বিজয় ঘটেছে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে দশদিন ব্যাপী ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হয়েছে। গতকাল সোমবার বাদ আসর প্রথম অধিবেশন ও বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশন শুরু হয়। প্রথম দিনের মাহফিলে হাজারো দ্বীনদার আহলে বায়তপ্রেমী মানুষের উপস্থিতি ছিল। কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে মাহফিলের উদ্বোধনী দিনে দেশি–বিদেশি ইসলামী স্কলার ও আলোচকরা বক্তব্য রাখেন। তারা বলেছেন, সত্য–মিথ্যার মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত চিরন্তন। প্রতিটি যুগে হক–বাতিলের উপস্থিতি ছিল ও থাকবে। কিন্তু ৬১ হিজরিতে ঐতিহাসিক কারবালা ময়দানে হক–বাতিলের মধ্যে দ্বন্দ্ব–সংঘাতে নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে হক ও সত্যের চূড়ান্তভাবে বিজয় ঘটেছে। সত্যানুসন্ধিৎসু হকপন্থী মানুষের ঈমানি চেতনা ও প্রেরণাই হচ্ছেন আহলে বায়তে রাসূল (দ.) ও হযরত ইমাম হোসাইন (রা.)। তাঁদের আঁকড়ে ধরে থাকলে কখনো ঈমানচ্যুতি ঘটবে না।

গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, মহররম মাসে সংঘটিত কারবালার ঘটনা আমাদের শোকাতুর ও বেদনার্ত করে তোলে। আহলে বায়তে রাসুল (দ.) তথা নবী পরিবারের ওপর নরাধম ইয়াজিদি বর্বরতার কথা জেনে আমরা শোকে বেদনায় কাতর হয়ে পড়ি। তাই কারবালা আমাদের চেতনা, প্রেরণা ও ঈমানি উজ্জীবনের স্মারক। জমিয়তুল ফালাহর দেখাদেখি দশদিনের শাহাদাতে কারবালা শাহফিল দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ।

মাহফিলে বিদেশি আলোচক ছিলেন, ভারতের কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন তাজুল উলামা আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরানী মিয়া আশরাফি আল জিলানি। তিনি বলেন, কারবালা হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য ঈমানি চেতনা ও জজবার প্রতীক। যার অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে কারবালার মর্মন্তুদ ঘটনা স্মরণে এলে তার মাঝে হাহাকার ও হৃদয়ে রক্তক্ষরণ ঘটবেই। ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি শর্তহীন ভালোবাসা, অকুণ্ঠ আনুগত্য, শ্রদ্ধা–ভক্তিই ঈমানের অনিবার্য দাবি।

উদ্বোধনী বক্তব্যে জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালিব মুহাম্মদ আলাউদ্দিন বলেন, হক– বাতিলের মধ্যে বিস্তর মৌলিক পার্থক্য। আমরা সর্বাবস্থায় হকের ওপর প্রতিষ্ঠিত থাকবো। আর মিথ্যা ও বাতিলকে ঘৃণা করবো এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাযী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী বলেন, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলিল্লাহ (দ.), আহলে বায়তে রাসূল (দ.) ও আসহাবে রাসূলিল্লাহ এই চারটিই ইসলামের স্তম্ভ। এগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেই নাজাত মিলবে। আজ ইয়াজিদ নেই। কিন্তু আজ ইয়াজিদয়ত আছে। ইসলামের স্বচ্ছ বাগানে কিছু প্যাঁচা শুরু থেকেই ষড়যন্ত্র করেছে। এরা খারেজি ও শিয়া। এদের ব্যাপারে সচেতন হয়ে আমাদের ঈমান আকিদা বাঁচাতে হবে। আলোচনা করেন খ্যাতিমান সুন্নি বক্তা আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আবু হাসান মোহাম্মদ বোরহান উদ্দিন, বাংলাদেশ ইসলামী ব্যাংকের ডিরেক্টর অ্যাডভোকেট আবু সাঈদ মুহাম্মদ কাশেম, হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদনশীন শাহ্‌জাদা সৈয়দ আমিনুল হক আলকাদেরী, ফরহাদাবাদ দরবার শরীফের সৈয়দ মুজাম্মেল হক ফরহাদাবাদী। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।

ড. আল্লামা জাফর উল্লাহর সঞ্চালনায় মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরাম, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যগণসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের সাজ্জাদনশীনগণ উপস্থিত ছিলেন। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মাহফিলের ৬ষ্ঠ দিন থেকে পর্দাসহকারে মহিলাদের জন্য আলোচনা শোনার ব্যবস্থা থাকবে।

মাহফিলে অন্যান্যের মধ্যে গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মওলানা আবু তালেব মো. আলাউদ্দিন, খোরশেদুর রহমান, আনোয়ার হোসেন, সিরাজুল মোস্তফা, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, দিলশাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, কবির চৌধুরী, মোহম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, আবদুল হাই মাসুম, ফজলুল করিম শাহেদ, হাফেজ সালামত উল্লাহ, এস এম সফি, ক্যাপ্টেন এনামুল হক, মনসুর শিকদার, মাহবুবুল আলম, খোরশেদ আলী চৌধুরী, মৌলানা নুর মোহম্মদ সিদ্দিকী, হাফেজ আহমাদুল হক, মাইনুদ্দিন মিঠু, মো. সাহাবুদ্দিন, আবদুর রহমান, জহির উদ্দিন, ইয়াসিন আরাফাত, অধ্যাপক অহিদুল আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...