রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের হাওরে ডুবে প্রাণ হারালেন রাউজানের এক যুবক

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবারকে না জানিয়ে সহপাঠীদের সাথে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার রাউজানের যুবক আবিদুর রহমান খান (২৪)’র লাশ। ৬ জুলাই (শনিবার) বেলা পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় বালিখলা ঘাটের হাসানপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন। কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারি মুঠোফোনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। নিহত আবিদুর রহমান খান (২৪) চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের খালদার খান চৌধুরী বাড়ির বিএড কলেজের অধ্যাপক সরোয়ার জামান খানের ছেলে। এবং তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। কিশারগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় হতে কয়েকজন সহপাঠীদের সাথে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে যায়। সেখানে গত ৫ জুলাই (শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে পানিতে নেমে তালিয়ে যায়। শনিবার বিকাল পৌনে ৩ টায় তার মরদেহ উদ্ধার হয়। নিহতের বাবা সারওয়ার জামান খান বলেন, শুক্রবার পৌনে ৭টায় আমার কাছে ফোন আসে আবিদকে পাওয়া যাচ্ছেনা। সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে আগে জানায়নি। আমি সেখানে আমার ভাই ও ভাতিজা পাঠিয়েছিলাম। আজ (শনিবার) তার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ রাউজানের গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানান প্রতিবেশী ও রাউজান পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...