সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সকাল ১১ টায দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

প্রধান অতিথি বলেন, ২৫ জুলাইয়ের মধ্যে অসমাপ্ত ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করতে হবে। এরপর ঝাঁকজমকপূর্ণ সম্মেলন করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামের রাজনীতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবগত আছেন। সবাইকে নিয়ে  সুন্দরভাবে সম্মেলনের আয়োজন করতে হবে। দলের প্রবীণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলে স্থান দিতে হবে। সকলের অংশগ্রহণ ও  সমন্বয়ের মাধ্যমে কমিটি করতে হবে।

জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ পূর্বকোণকে বলেন, ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের মধ্যে থানার দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ করবেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেযর আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...