শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মলমপার্টির সদস্য গ্রেফতার, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ ১০ হাজার টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মো. মাসুম (৪৬) নামে এক মলমপার্টির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সময়ে তার কাছ থেকে ৬ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়। সিএনজি গাড়িটির রেজিঃ নং ছিলো চট্টমেট্রো থ-১৩-০২৫৫।

রোববার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর খুলশী সাউদার্ন মেডিকেল কলেজের বিপরীতে মনোয়ারা প্রকাশ গণি কটেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির স্বীকারোক্তিমতে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলির মনিরুল এগ্রো থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি গাড়ি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

গ্রেফতার মো. মাসুম ব্রাহ্মণবাড়িয়া সদরের বেলালের ছেলে। বর্তমানে থাকেন খুলশী সাউদার্ন মেডিকেল কলেজের বিপরীতে। ওর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক মোড় পার হয়ে শিকলবাহা মাজার গেইট এলাকা যেতেই দুবাই প্রবাসীর চোখে মুখে মলম ছিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. আলমগীর (৪৮) বাদী হয়ে সিএনজি চালক ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে (৬ জুলাই) রাতে থানায় মামলা করেছিলেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘প্রবাসীকে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহার করা সিএনজি ও ৬ হাজার জব্দ করা হয়েছে। বাকিটা আইনি প্রক্রিয়াধীন।’

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...