বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জমিয়তুল ফালাহ’য় ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল সোমবার শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

আহলে বায়তে রাসুলের স্মরণে প্রতি বছরের মতো আগামী সোমবার শুরু হচ্ছে দশদিনের ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মাহফিল চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন বাদ আসর থেকে মাহফিল শুরু হবে। দশদিন ব্যাপী মাহফিলে আহলে বায়তে রাসুলের মান–মর্যাদা নিয়ে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখগণ আলোচনা করবেন। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শাহাদাত–এ–কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।
গতকাল বুধবার রাতে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন শাহাদাত–এ–কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সভায় আঞ্জুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, খুরশিদুর রহমান, সিরাজুল মোস্তফা, আবদুল হাই মাসুম, অধ্যাপক ড. জাফর উল্লাহ, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শফি, মুক্তিযোদ্ধা দিদারুল আলম, জাফর আহমেদ সওদাগর, মাহবুবুল আলম শাহজাদা মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।
খতীবে বাঙাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরী ১৯৮৬ সালে জমিয়াতুল ফালাহ কমপ্লেঙ প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজরী নববর্ষ, মাহে মুহর্‌রম ও আহলে বায়তে রাসুলের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এবছরও ৩৯ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারের শাহাদাতে কারবালা মাহফিলে দেশ ও বিদেশের উলামা–মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রীবর্গ, সরকারি বেসকারি পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।
ইরাকের বাগদাদ শরীফের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা.) আওলাদ আশ্‌–শাইখ আস্‌–সৈয়দ আল্লামা আফিফুদ্দীন আল্‌ জিলানী আল বাগদাদী, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস–সিমনানি, তাজুল উলামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানী মিয়া আশরাফি, হযরত সৈয়দ আশরাফ আল আশরাফী, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...