সোমবার, ২৯ জুন ২০২৬

হামলার অভিযোগ

লামায় বিক্রেতাকে গোপন করে বন্ধকী জমি রেজিষ্ট্রি দেখিয়ে ক্রেতার নামে নামজারী চেষ্টার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা পৌরসভা এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে গোপনে ক্ষয় বন্ধকী জমি রেজিষ্ট্রি দেখিয়ে ও একটি হলফনামার বকেয়া টাকা পরিশোধ না করে মিস মামলা রুজু করে জমি নামজারী চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, এসব বিষয়ে থানায় অভিযোগ হলে বৈঠকের দিন জমি ক্রেতার দখলে দেখাতে বিক্রেতার পরিবারের উপর হামলারও অভিযোগ উঠেছে। এতে আহত হয় দুই নারী। রবিবার জমি বিক্রেতা দুলাল রক্ষিত ক্রেতা কাজল কান্তি দাশের বিরুদ্ধে এ অভিযোগ করেন। কাজল কান্তি কর্তৃক রুজুকৃত মিস মামলা ও হলফনামা দুইটি বাতিলসহ অবৈধ ঘোষণা করতে এবং নালিশী জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করেন বিক্রেতা দুলাল রক্ষিত। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, ১৯৯৪ইং সালে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মৃত পুলিন বিহারী রক্ষিতের ছেলে দুলাল রক্ষিত উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ৬৯ নং খতিয়ানের ৮৪২ দাগের আন্দর ৪০ শতক প্রথম শ্রেণীর জমি ক্রয় করে তথায় দোকান পাঠ ও বসতঘর নির্মাণ করে ভোগ করে আসছেন। এর মধ্যে দুলাল রক্ষিতের নগদ টাকার প্রয়োজন হলে ওই জমি থেকে ৬ শতক পৌরসভা এলাকার বাজার পাড়ার বাসিন্দা ধীরেন্দ্র লাল দাশের ছেলে কাজল কান্তি দাশের কাছে ৯০হাজার টাকার বিনিময়ে ২০ বছরের জন্য ক্ষয় বন্ধ রাখেন। বন্ধকী মেয়াদ শেষে দুলাল রক্ষিত ৬ শতক জমির দখলও বুঝে পায়। আবারো নগদ টাকার প্রয়োজন হলে ৪ শতক জমি ১ লক্ষ ২০ হাজার টাকায় কাজল কান্তি দাশের কাছে বিক্রির উদ্দেশ্যে হলফনামা করেন দুলাল রক্ষিত। রেজিষ্ট্রি সম্পাদনের দিন ক্রেতা কাজল কান্তি দাশ নগদ ৭০ হাজার টাকা প্রদান করে বাকী ৫০হাজার টাকা বাড়ীতে গিয়ে দুলাল রক্ষিতকে প্রদান করবে বলে আশ্বাস দেন। পরবর্তীতে ক্রেতা কাজল কান্তি দাশ বকেয়া ৫০ হাজার টাকা না দিলে বিক্রেতা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পাশাপাশি জমি ক্রেতার দখলে দেয়নি। বকেয়া টাকা পরিশোধন না করে হঠাৎ করে কাজল কান্তি দাশ ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে দুলাল রক্ষিতের দোকানঘর সহ ১০ শতক জমি দখলে নিতে যায়। এ সময় ক্রেতা কাজল কান্তি দাশ ১৪০/৯৯ নং হলফ নামা মুলে ৬ শতক জমি বিক্রি দেখিয়ে মিউট মামলা রুজুর একটি হলফনামা প্রকাশ করেন। প্রকৃতপক্ষে কথিত ৬ শতক জমি বন্ধক রেখেছিলেন দুলাল রক্ষিত। এছাড়া ২০০২ সালে ১৩ জুন সৃষ্ট দলিল মুলে বকেয়া ৫০ হাজার টাকা না দেওয়ায় এ জমিরও দখল দেয়নি বিক্রেতা দুলাল রক্ষিত। এসব কারণে কতিথ ১৪০/৯৯ ও ১৫৫/০২নং হলফনামা দলিল বাতিলের জন্য বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন (অপর মামলা নং২০১/২০২১)। এতে ক্রেতা কাজল কান্তি দাশ ও ছেলে প্রবাল দাশকে বিবাদী করা হয়। এর আগে কাজল কান্তি দাশরা দুইটি হলফনামা মূলে জমি নামজারীর জন্য সম্প্রতি মিস মামলা করেন। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে কাজল কান্তি দাশ হলফনামা মুলে কেনা জমি বুঝে পেতে দুলাল রক্ষিতকে বিবাদী করে লামা থানায় একটি আবেদন করেন। এ প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে শুক্রবার বেলা ১১টায় বৈঠক বসার সিদ্ধান্ত হয়।
ভুক্তভোগী দুলাল রক্ষিতের স্ত্রী কমলা রক্ষিত বলেন, কাজল কান্তি দাশকে আমরা কখনো জমি দখলে দেইনি। মূলত জমি কাজল কান্তি দাশের দখলে দেখাতেই বৈঠকের আগে শুক্রবার সকাল ৭টার দিকে প্রবাল দাশের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের উপর হামলা করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে আমাকে ও আমার মেয়ে লিমা রক্ষিতকে মারধর করে হামলাকারীরা। প্রভাবশালী হওয়ায় সবাই এখন কাজল কান্তি দাশের পক্ষে। অবৈধভাবে সৃজিত হলফনামা দুটি বাতিল ও নিষেধাজ্ঞা চেয়ে আমরা সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করেছি। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় লোকজন জানায়, কাজল কান্তি দাশ বকেয়া টাকা না দিয়ে জমি নামজারী করার চেষ্টা করেছেন। এ বিষয়ে দুলাল রক্ষিত আদালতে মামলা করেছে বলে শুনেছি। মামলা চলাকালীণ সময়ে তারা জমি দখলে দেখাতে দুলালদের উপর হামলা করেছে।
তবে দুলাল রক্ষিতের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রবাল দাশ জানান, আমরা দুলাল রক্ষিতের কাছ থেকে ১৯৯৯ সালে ১৫ নভেম্বর ১৪০/৯৯ নং হলফ নামামুলে ৬ শতক ও ২০০২ সালের ৬ ডিসেম্বর ১৫৫/০২ মুলে ৪শতক জমি সর্বমোট ২লাখ ১০ হাজার টাকায় বৈধভাবে ক্রয় করে ভোগ দখলে আছি। দলিলে উল্লেখিত টাকা পরিশোধের পাশাপাশি দুলাল রক্ষিত বিভিন্ন সময় আমাদের কাছ থেকে আরো অনেক টাকা নিয়েছেন। বর্তমানে জমির দাম বেড়ে যাওয়ায় দুলাল রক্ষিত এখন তালবাহানা শুরু করছেন মাত্র। তিনি আরও জানায়, দুলাল রক্ষিতরা বিভিন্ন সময় আমাদের দখলীয় জমির উপর নির্মিত ঘরের বেড়া ভাংগে ও ঘরের জিনিসপত্র নিয়ে যায়। এসব বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ওয়ার্ড কাউন্সির, পৌরসভার মেয়র ও থানা কর্তৃপক্ষের সিদ্ধান্তও মানেনা দুলাল রক্ষিতরা। শুক্রবার আমরা জমির চারপাশের ঘেরাবেড়া সংস্কার করতে গেলে দুলাল রক্ষিতরা আমাদের বাঁধা প্রদানের পাশাপাশি হামলা করেন। এতে তাদের আমাদের ভাড়াটিয়া গাড়ি চালক সাইফুল ইসলাম আঘাতপ্রাত্ত হয়। বর্তমানে আহত সাইফুল ইসলাম চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। এ ঘটনায় সাইফুলের স্ত্রী থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিবেন বিশ্বাস বলেন, মধুঝিরি এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে দুলাল রক্ষিতের উপর হামলার কথা শুনিনি। তবে দুলাল রক্ষিত কর্তৃক কাজল কান্তি দাশের ভাড়াটিয়া গাড়ি চালকের উপর হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন সাইফুলের স্ত্রী। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকাল পর্যন্ত দুলাল রক্ষিতরা কোন অভিযোগ করেনি বলেও জানান এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...