সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ছিনতাইয়ের শিকার স্কুল শিক্ষিকা!

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। অস্ত্রের মুখে ওক্ত শিক্ষিকার কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে ছিনতাইকারীরা। সোমবার (১ জুলাই) উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার প্রতিদিন ওই সড়ক ধরে বিদ্যালয়ে যাতায়াত করেন। সকালে মেঘ-বৃষ্টি থাকায় নাজিরহাট ঝংকার থেকে সিএনজি অটেরিক্সায় উঠে তিনি বিদ্যালয়ে যাত্রা শুরু করেন। অটোরিক্সায় উঠেন যাত্রীবেশী আরো তিনজন যুবক। গাড়িটি সড়কের মাদ্রাসাতুল মদিনার কাছে গেলেই যাত্রীবেশী তিন ছিনতাইকারী যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সাথে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে চম্পট দেয়।

শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘এমন পরিস্থিতি অকল্পনীয়। আমি ওই সড়ক ধরে প্রতিনিদিন কর্মস্থলে যাতায়াত করি। আমার বাড়ি আর বিদ্যালয় অতি কাছাকাছি। অটোরিক্সায় থাকা সবাই উঠতি বয়সি। তারা অস্ত্রের মুখে আমার সর্বস্ব চিনিয়ে নিয়েছে।’ ওই বিদ্যালয়ের শিক্ষক মোঃ শামীমুল হাসান বলেন, ‘একজন সম্মানিত শিক্ষকের সাথে এমন ঘটনায় আমি শিক্ষক হিসেবে ব্যথিত। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...