শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম কাস্টমসের ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আয় ৬৮ হাজার ৮৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

গত ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস হাউস ৬৮ হাজার ৮৬৬ কোটি ৫৪ লাখ টাকার রাজস্ব আয় করেছে, যা এর আগের বছরের তুলনায় ১২.২৫ শতাংশ বেশি এবং এ যাবৎকালের মধ্যে কোনো একক বছরের সর্বোচ্চ আয়।
চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্র এতথ্য জানিয়েছে। সূত্র মতে, বিগত ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দর থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিলো ৬১ হাজার ৩৫০ কোটি ৪৪ লাখ টাকা।
দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয় বৃহত্তম এই সমুদ্রবন্দর থেকে। মিথ্যা ঘোষণার জন্য যথাযথ জরিমানা আদায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সঠিক শুল্কায়ন মূল্য নির্ধারণসহ অনিয়ম প্রতিরোধে নজরদারি বাড়ানোর কারণে রাজস্ব আয় বেড়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘আমরা আমদানিতে অনিয়ম রোধ করতে নজরদারি বাড়িয়েছি। পণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ এবং নমুনা দেখে পণ্যের প্রকৃত এইচএস কোড নির্ধারণ সাপেক্ষে শুল্ক আদায়ের ওপর জোর দিয়েছি। এছাড়া, বকেয়া রাজস্ব আদায় এবং মামলা নিষ্পত্তি করার প্রতি গুরুত্বারোপ করায় সামগ্রিকভাবে রাজস্ব আয় বেড়েছে।’
তিনি বলেন, পেট্রোবাংলাসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছে বিপুল অংকের রাজস্ব এখনও বকেয়া রয়ে গেছে। এসব রাজস্ব পাওয়া গেলে গত অর্থবছরের লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হতো বলে তিনি মনে করেন।
ফাইজুর রহমান জানান, পেট্রোবাংলার নিকট ১৪ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া থাকলেও প্রতিষ্ঠানটি গতবছর মাত্র ৮০০ কোটি টাকা পরিশোধ করেছে। অথচ আমরা লক্ষ্যমাত্রার তুলনায় ৯ হাজার কোটি টাকারও কম টাকা পিছিয়ে আছি।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরের চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিলো ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৬৮ হাজার ৮৬৬ কোটি ৫৪ লাখ টাকা।
হাইস্পিড ডিজেল, ফার্নেস অয়েল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, আপেল, সিমেন্ট ক্লিংকার, পাম অয়েল, গুড়া দুধ, আপেল, স্ক্র্যাপ জাহাজ, অটোমোবাইল, ভাঙা পাথর ও পেট্রোলিয়াম তেলসহ আমদানি করা বিভিন্ন পণ্য থেকে বড় অংকের রাজস্ব আয় এসেছে।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...