রাউজানে মিষ্টির দোকান বনফুল, কলিফুল ও সিজলসহ মুদি ও কাঁচামালের মোট ২০টি দোকানকে ৩৯ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১০ এপ্রিল (রবিবার) বিকালে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এই অভিযানে ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশন (ভূমি) অতীশ দর্শী চাকমাসহ রাউজান থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ঊষা মং বলেন, তিনটি মিষ্টির দোকানসহ মুদির ও কাঁচামালের মোট ২০ টি দোকানে অভিযানে চালিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, আজ (রবিবার) নোয়াপাড়া পথেরহাটে বাসি মিষ্টি বিক্রি, মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ২০টি দোকানকে জরিমানা করেছি। এই অভিযান অব্যহত থাকবে।

