শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

‘মানুষের সত্যিকারের বন্ধু বাবা’

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বাবা, দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন তার কোনো নির্দিষ্ট দেশ বা গন্ডি নেই। যেকোনো মানুষের প্রথম আর সত্যিকারের বন্ধু বাবা। এমন ১১ জন বাবাকে সম্মাননা জানিয়েছে মাল্টিমিডিয়া প্লাটফর্ম বাংলাদেশ লাইভ ও মিডিয়াগ্রাফি। চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে রেডিসন ব্লু, চট্টগ্রামে ভুবনজয়ী বাবা সম্মাননা–২০২৪ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, গীতিকার আসিফ ইকবাল প্রমুখ।

ভুবনজয়ী বাবা সম্মাননা–২০২৪ সম্মাননা পেয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুপ, কাজী আফতাবুর রহমান, মো. শাহ আলম, লেয়াকত আলী, কেশব দাশ, বিন্দু কুমার চাকমা, মো. আবুল হাশেম, জাফর আহমদ এবং আবুল হাশেম মিয়া।

অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ২২ বছর বয়সে আমি পিতা হারিয়েছি। পিতা হারনোর যন্ত্রণা কত কষ্টের সেটা আমি বুঝি। যাদের বাবা বেঁচে আছেন তারা পরম ভাগ্যবান। মাত্র দুটি বর্ণের একটি শব্দ ‘বাবা’। এই ছোট শব্দের মধ্যে আকাশের মতো বিশাল ছায়া লুকিয়ে। আমাদের জন্য বাবাদের যে ত্যাগ–তিতিক্ষা তার ঋণ কোনোভাবেই পূরণ সম্ভব নয়। এই ৮৪ বছর বয়সেও বাবা আমার অহংকারের জায়গা। দৈনিক আজাদী প্রতিষ্ঠা করেছিলেন বাবা চট্টগ্রামের মানুষের কথা বলার জন্য। আমি সেই আজাদীকে সাথে নিয়ে পথ চলেছি। মানুষের পাশে থাকার শিক্ষা আমি বাবার কাছ থেকেই পেয়েছি।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, সন্তানের অর্জনের মধ্য দিয়ে বাবার ভুবন বিজয় হয়। আমরা প্রত্যেকেই চাই, আমাদের সন্তান ভালো মানুষ হোক।

জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমার একজন বাবা ছিল, এখন আমি আমার সন্তানের বাবা। বাবা হওয়ার মতো গৌরব আর কিছুতে নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, সন্তান যখন মানুষের মতো মানুষ হন তখন বাবাদের বুক গর্বে ভরে উঠে। তেমনি একজন বাবা হিসেবে আমার সন্তানদের সাফল্যে আমরা গর্বিত হই।

অনুষ্ঠানের শুরু ও শেষে বাবাদের নিবেদন করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...