রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়েট ও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া এর মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে স্বাক্ষর করেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জোসেফ লি ( Dr. Joseph Lee)। এ উপলক্ষ্যে আজ ২৭শে জুন (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রো ভাইস-চ্যান্সেলর সং কুক থং ( Song Kuok Thong), আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আন্তর্জাতিক সম্পর্ক এবং কোলাবোরেশন সেন্টার (আইআরসিসি) এর পরিচালক ড. ছু উও অন ( Dr. Choo Wou Onn), আইআরসিসি এর রিজিওনাল হেড ইডা নাবিলা বিনতি মোহাঃ ইউসুফ ( Ida Nabila Binti Mohd Yusoff ) এবং রাজা লেছুমি ইশ্বরান ( Raja Letchumi Easwaran)।
অনুষ্ঠানের বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “ চুয়েট ও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাথে এই সমঝোতা স্মারক সাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিনিময় এবং সহযোগিতামূলক গবেষণার জন্য একটি নতুন দুয়ার খুলতে যাচ্ছে। চুয়েট সবসময় শিক্ষা-গবেষণা বিনিময়কে গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এ ব্যাপারে সমঝোতা স্মারক সাক্ষর করেছি। আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...