মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলবে আরো এক মাস

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ঈদ উপলক্ষে চলাচলরত বিশেষ ট্রেনটির সময়সূচি বাড়ানো হয়েছে। ট্রেনটি আজ ২৪ জুন বন্ধ হওয়ার কথার কথা ছিল। কিন্তু যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ আগামী মাসের ২৪ জুলাই পর্যন্ত ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটের কারণ দেখিয়ে ২৯ মে চট্টগ্রাম–কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে টানা ১২ দিন বন্ধ থাকার পর ঈদের আগে গত ১২ জুন ট্রেনটি আবার চালু করেছিল ২৪ জুন পর্যন্ত চলাচলের জন্য। গতকাল রেল কর্তৃপক্ষ ট্রেনটি চলাচলের সময়সীমা ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম আজাদীকে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত ঈদের স্পেশাল ট্রেনটি চলাচলের সময়সীমা আগামী মাসের ২৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করা দুটি ট্রেনে চট্টগ্রামের জন্য বরাদ্দ সিট ২৩০টি। এ পথে প্রতিদিন চট্টগ্রামের ২৩০ যাত্রী যাতায়াতের সুযোগ পান। আর স্পেশাল ট্রেনে সিট রয়েছে ৭০৫টি। ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। আর স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে রওনা হয়; যা রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় বলে জানান চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পথে প্রতিটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে। এজন্য ট্রেনটি চট্টগ্রাম–কক্সবাজার রুটের স্থানীয়দের মাঝে জনপ্রিয় হয়েছে।

এই বিভাগের সব খবর

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের (ভ্যাপ) লিকুইডের একটি চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। দুবাই থেকে আমদানিকৃত এসব পণ্যের...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা গণঅনশনে বসেছেন।সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ...

সর্বশেষ

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...