রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে শেষ দিনে পশু জবাই ও মাংস কাটা সরঞ্জাম কেনার হিড়িক

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে কোরবানি পশু ক্রয় শেষে ধুম পড়েছে পশু জবাই ও মাংস কাটার সরাঞ্জম ক্রয়ে। পবিত্র ঈদ-উল আযহা কোরবানিকে সামনে রেখে যারা কোরবানি দেবেন তাদের বেশিরভাগই ইতোমধ্যে মধ্যে পশু কিনে ফেলেছেন। আর যারা এখনও কেনেননি তারাও আজ পশু কিনে নিবেন। কোরবানির পশু কেনার পাশাপাশি আনুষাঙ্গিক প্রয়োজনীয় বিভিন্ন সরাঞ্জম ক্রয় করছেন কোরাবানি দাতারা। উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ বিভিন্নস্থানে গিয়ে দেখা যায়,দা, ছুরি, চাপাতি, বটি,চাটাই,মাদুর,টুকরি,কাঠের গুঁড়ি,বালতিসহ কোরবানি পশু জবাই ও মাংস কাটা সংক্রান্ত ইত্যাদি সরঞ্জাম কেনার হিড়িক পড়েছে। ফলে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পশু জবাইয়ের সরঞ্জাম বিক্রি। কোরবানির পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম কেনার জন্য ক্রেতারা ছুটছেন কামারশালা থেকে শুরু করে বিভিন্ন স্থায়ী ও মৌসুমি ব্যবসায়ীদের দোকানে। কামার দোকান ছাড়াও অস্থায়ী দোকানগুলোতে দা, বটি,বিভিন্ন সাইজের চাকু, চাপাতিসহ পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ শোভা পাচ্ছে। চাকু কিনতে আসা রুবেল বলেন,কোরবানি পশুর চামড়া ছাড়াতে ভাল চাকু না হলে হয়না,তাই স্টিলের তৈরি চাকু নিতে আসলাম। কামার দোকানে আসা মামুন বলেন,দা,ছুরি,বটি শান দেওয়ার জন্য দিয়ে গেছি কয়েকদিন হচ্ছে আজ নিতে আসলাম। বিভিন্ন ফার্নিচার দোকান,কাঠের দোকান ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করছেন কাঠের গুঁড়ি,এক একটি কাঠের গুঁড়ি ১৫০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঠের গুঁড়ি নিতে আসা শাহ আলম বলেন,তেতুল গাছের একটি গুঁড়ি নিলাম ৪৫০ টাকা দিয়ে। বিক্রেতা আসলাম বলেন,পশু কোরাবানি দিয়ে মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি প্রয়োজন হয়। তাই প্রতিবছর এ সময় কাঠের গুঁড়ি বিক্রি করি। ভালই বিক্রি হচ্ছে বলে জানান তিনি। এদিকে মাদুর,চাটাই,টুকরি,বালতি,চালের রুটি বানানোর সরাঞ্জমও বিক্রি হচ্ছে জমজমাট ভাবে। চাটাই ও টুকরি কিনতে আসা বাবুল বলেন,মাংস কাটার জন্য চাটাইতে রাখতে হয় এবং মাংস কেটে টুকরিতে নিতে হয়। বিক্রেতা আব্দুল মাবুদ বলেন কোরবানি উপলক্ষ্যে ভালি বিক্রি হচ্ছে চাটাই,টুকরিসহ বিভিন্ন সরাঞ্জামাদি।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...