শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে।

বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

সর্বশেষ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...