রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ করিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর মধু গুমাস্তারবাড়ী ও কলিগর বাড়ির মধ্যবর্তীস্থানে এই ঘটনা ঘটে। সে হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট সুজানগর এলাকার মুহাম্মদ শাহ আলমের পুত্র। জানা যায়,করিম কারিগর বাড়ির বাসিন্দা কামালের কাছ থেকে বাঁশ কিনেছিলেন। সকালে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন করিম। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর। বাঁশটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন উদ্ধার টিম এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রাজিয়া সুলতানা বলেন, একটি বিল্ডিং এর কাজের জন্য বাঁশ কাটতে যায় পুকুর পাড়ে। বাঁশ কাটার সময় পাশ দিয়ে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের তারে পড়ে। এসময় বাঁশের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক করিম । ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...