রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কোরবানিকে ঘিরে ফটিকছড়িতে ব্যস্ততা বেড়েছে কামারদের

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়িঃ
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আযহাকে (কোরাবানি) সামনে রেখে ফটিকছড়িতে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের।দিন রাত টুং টাং শব্দ,তালে তাল মিলিয়ে কাজ চলছে। দম ফেলবার ফুরসত যেন নেই তাদের। আর এ দৃশ্য চোখে পড়ছে ফটিকছড়ির কামার শিল্পীদের দোকানে। কোরবানী পশু জবাই ও মাংস টুকরো করার জন্য দা ছুরি অপরিহার্য। আর এ দা ছুরি তৈয়ার করে কামারশিল্পীরা। ইতোমধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছে কামাররা। দম ফেলবারও যেন ফুসরত নেই তাদের। দিন রাত টুং টাং শব্দ আসছে কামার দোকান থেকে। যতই দিন ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়বে বলে জানান কামারশিল্পীরা। লোহা মানে আমরা জানি শক্ত বস্তু। আর এ লোহাকে আগুনে পুড়িয় নরম বস্তুতে পরিনত করে মনের মতো ডিজাইনে দা,ছুরি,বটি বানিয়ে চলছে । কেউ আগুনে পুড়ছে,কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে ,কেউ শান দিচ্ছে। টুং টাং শব্দে মুখরিত আশে পাশের এলাকা।

সরেজমিনে দেখা যায়, নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,হেঁয়াকো বাজার,কাজীর হাট বাজার, আজাদীবাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, চাবুক,বটি,ধামাসহ বিভিন্ন সরঞ্জাম বানাচ্ছে কামাররা।এসব ব্যাবহার্য জিনিস স্থানীয় চাহিদা মিটানোর পাশাপাশি চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে পাইকারী ব্যবসায়ীরা। স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়ে দা, চাবুক,বটি,দামাসহ বিভিন্ন জিনিস পত্র তৈরী করছে কামাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শীল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে এ শিল্প। দা ছুরিতে শান দিতে আসা অনেকে অভিযোগ করে বলেন,আগে কামাররা লবন পানি দিয়ে হাতের মেশিন দিয়ে শান দিত।যার ফলে এ শান খুব ভাল হত। এখন কামাররা ইলেকট্রিক মেশিনে শান দেয়। ফলে অল্পদিনে শান চলে যায়। দা ছুরিতে শান দিতে আনা কবির বলেন,কদিন পর কামাররা আরো ব্যস্থ হয়ে পড়বে,তাই দা ছুরিতে শান দেওয়ার জন্য আগে নিয়ে আসলাম। তবুও দাম বেশি চাইছে কামাররা। কামার শিল্পী মাধব বাবু বলেন,বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরাও মেশিনের মাধ্যমে শান দিচ্ছি।

তবে যারা লবন পানি দিয়ে হাতে করে দিতে বলে তাদের তেমনভাবেও করে দিচ্ছি। কামার শিল্পী বৃদ্ধ যতিন্দ্র বলেন, এক সময় কামারদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে ফলে আমাদের তৈরি যন্ত্রাদির প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে । হয়ত বা এক সময় এই পেশা আর থাকবে না। হেঁয়াকো বাজারের কামার গৈারাঙ্গ বলেন আমাদের পূর্ব পুরুষরা এই কাজ করে আসছে সারা বছর তেমন কাজ হয় না কোরবান আসলে আমাদের ভাল কাজ হয় যাদিয়ে সারা বছর চলার জন্য কিছু আয় করে রাখি। কামার শিল্পী বিশু কর্মকার বলেন এই পেশায় আমরা যারা আছি খুবই অবহেলিত। এই পেশায় সংসার চালাতে হিমশীম খেতে হয়। কোরবানের ঈদ আসলে কিছু টাকা আয় করতে পারি। সচেতন মহল মনে করেন কামারদের সরকার কিছু আর্থিক সহযোগীতা প্রধান করা দরকার তা না হলে হয়ত এ শিল্পী একদিন হারিয়ে যাবে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...