রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে স্টেডিয়াম নির্মাণে ৩ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িত ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। বুধবার (১২ জুন) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য উপজেলার নাজিরহাট শাহ চৌমুহনীস্থ পূর্ব-ফরহাদাবাদ মৌজায় এ খাস জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই জমি স্থানীয় কয়েকজন দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে নাজিরহাট পৌরসভা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বিভিন্ন এলাকায় খাস জমি খোঁজা হচ্ছিল।

পৌর এলাকার আশপাশে এত বেশি পরিমাণ খাস জমি না থাকায় শাহ চৌমুহনী পূর্ব-ফরহাদাবাদ মৌজায় ওই জমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শহীদুল আলম, মো. তৌহিদুল আলম, মো. রুবেল ও বিবি আয়শা ওই জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যায়ের লোকজন ও স্থানীয় জনপ্রতিধি সেখানকার অবৈধ ঘেরাবেড়া অপসারণ করে ১০৫ শতক জমি উদ্ধার করেন এবং উদ্ধারকৃত জমিতে পতাকা টানিয়ে দেন।

পরে নাজিরহাট পৌরসভার সংশ্লিষ্টদের দখল বুঝিয়ে দেন। নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ জানান, ‘অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার পরবর্তী নাজিরহাট পৌরসভার সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয়। সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম চালানো হয়েছে।’

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...