খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন আরো ৮১টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১জুন) সকাল ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রয়ন-২ প্রকল্প এর আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) নির্মিত এসব ঘর ও জমির দলিল উপকারভোগীদের হস্তান্তর কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে আশ্রয়ণের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পিআইও নজরুল ইসলাম প্রমুখ।
