সোমবার, ২৯ জুন ২০২৬

খাগড়াছড়িতে অবাধে পাহাড় কাটা চলছে

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়িতে অবাধে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে । খাগড়াছড়ির সবকটি উপজেলার চিত্র অভিন্ন। গুইমারার বিভিন্ন এলাকায় আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। হাফছড়ি, জালিয়াপাড়া, হাতিমুড়া, সিন্দুকছড়ি, বাইল্যাছড়ি, কালাপানি, দেওয়ানপাড়া প্রভৃতি এলাকায় এবং রামগড়ের নাকাপা, পাতাছড়া,খাগড়াবিল, বলিটিলা,লালছড়ি,কালাডেবা,বৈদ্যপাড়াসহ এলাকার বিভিন্ন স্থানে স্কেভেটর দিয়ে পাহাড় ও ফসলী জমির মাটি কাটার মহোৎসব চলছে। লালছড়িতে
পাহাড় কাটছে নুরনবী ও লতিফ ড্রাইভার, হাফছড়িতে পাহাড় কাটছেন রফিকুল ইসলাম, শুক্কুর আলীসহ একটি অসাধু চক্র। তাদের ব্যবসা চালাতে যাতে বাধা বিপত্তি না আসে এজন্য স্থানীয় মাস্তানদের টাকা দিয়ে ম্যানেজ করা হয়। গত ৩,এপ্রিল মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের বান্দর ছড়ায় অবৈধভাবে মাটিকাটায় সহকারী কমিশনার(ভূমি) আফরোজা আফরিন শাপলা একব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন।
সিন্দুকছড়ির বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলী জমি ও পাহাড় কেটে ট্রাকভর্তি মাটি ব্রিকফিল্ডে ব্যবহার করছে এবং নিচু জায়গা ভরাট করছে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে । আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

পাহাড় কাটায় ব্যবহার হচ্ছে ১০ থেকে ১২টি স্কেভেটর। ৫টি ব্রিকফিল্ডের অধিনে রয়েছে ৮-৯টি । স্কেভেটর ও ট্রাকটর দিয়ে মাটি কেটে বিক্রি করছে অসাধুচক্রগুলো। মো. রফিকুল, শুক্কুর আলী, রাজন পাল ও আলী নুর ও এদের মদদপুষ্টদের সহযোগিতায় চলছে পাহাড়-টিলা ধংস।
জানতে চাইলে, সিন্দুকছড়ির চেয়ারম্যান রেদাক মারমা বলেন, মাটি ভরাট করে জমিগুলোকে চাষাবাদের উপযোগী করা হচ্ছে। কিছু মাটি অবশ্য ব্রিকফিল্ডের কাজেও ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।

গুইমারার বিভিন্ন স্থানে নানা অযুহাতে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। সচেতনমহল জানান, এসকল অবৈধ কর্মকান্ডের কারণে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। অবৈধ কর্মকান্ড বন্ধ না হলে বিপর্যয়ের মুখে পরবে সাধারণ মানুষ।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, খবর পেলেই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের অগোচরে অনেক সময় দুষ্টচক্রগুলো এধরণের কর্মকান্ডে লিপ্ত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...