সোমবার, ২৯ জুন ২০২৬

সিটি কলেজের সামনে ২৯ অবৈধ দোকান গুড়িয়ে দিল জেলা প্রশাসন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সামনে অবৈধভাবে গড়ে উঠা ২৯টি দোকান গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

এদিকে দোকান উচ্ছেদের বিষয়ে হতাশা প্রকাশ করে দোকানদাররা জানিয়েছেন, কোন নোটিশ ছাড়াই তাদের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, সরকারি আদেশে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এর আগে আমরা তাদেরকে দোকানগুলো উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা দোকানগুলো না সরানোয় আজ বৃহস্পতিবার (গতকাল) উচ্ছেদ করা হল।

এ বিষয়ে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত বলেন, ১৯৭৪ সালে কলেজ যখন বেসরকারি ছিল তখন তারা একটি চূক্তি করেন কলেজের সাথে। কিন্তু চূক্তির প্রায়ই শর্ত তারা ভঙ্গ করে। যেমন- দোকানগুলো হতে হবে শিক্ষাসামগ্রীর। কিন্তু সেখানে একটি দোকানেও শিক্ষাসামগ্রী নেই। দোকানগুলো কারো কাছে হস্তান্তর বা ভাড়া দেয়া যাবে না বা সাবলেড দেওয়া যাবে না। কিন্তু তারা ভাড়া দিয়েছে। এরপর ১৯৮৮ সাল থেকে তারা কলেজকে আর কোন ভাড়া দেয় না। তারা ভাড়া দেয় ডিসি অফিসে এবং ভাড়াটা পুরোনা ভাড়া ২০০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা। আমি কলেজে যোগদান করার পর দেখলাম প্রতি বছরই দোকান নিয়ে অনেক টাকার অডিট আপত্তি আসে। তখন অডিটে বলা হয় কম ভাড়ায় দোকানগুলো ভাড়া দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করছে। ভাড়া তো কলেজ পায় না।

এরপর গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে সিদ্ধান্ত হয় স্কুল কলেজের সামনে কোন দোকান রাখা যাবে না। সিদ্ধান্তের পর ২৯ নভেম্বর মাউশি আমাদের চিঠি দেয় দোকানপাঠ থাকলে উচ্ছেদ করতে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানায়। জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দোকানগুলো উচ্ছেদ করেছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...