রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সুরধ্যানের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘সুরধ্যানের’ আয়োজনে মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা প্রতিষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সভাপতিত্বে গত ৩০ মে বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। এরপরেই সুরধ্যানের শিক্ষার্থীবৃন্দের রাগ ইমনের বন্দীশ ‘শাম বাজায়ে আজ মুরলীয়া’ মধ্য দিয়ে সমবেত খেয়াল পরিবেশিত হয়।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী রিটন কুমার ধর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও কলকাতা থেকে আগত সঙ্গীতরত্ন মধুমিতা চ্যাটার্জী।
বক্তারা বলেন, ‘বিশ্বের এই অস্থির প্রেক্ষাপটে সঙ্গীতের মাধ্যমেই মানুষকে সুন্দর ও মানবিকতার মন্ত্রে দীক্ষিত করা যায়। এই ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা তানপুরায় গলা মিলেয়ে এখন থেকে সুরের ধ্যানে নিমগ্ন হওয়ার যে দীক্ষা পাচ্ছে তাতে ওরা অদূর ভবিষ্যতে সুন্দর, বাসযোগ্য ও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখতে শিখবে।’
অনুষ্ঠানে ভূপালী রাগে একক খেয়াল পরিবেশন করেন সুরধ্যানের শিক্ষার্থী রাজদীপ ধর। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘দিলদার মুস্তফাকে জান ফাতিমা’ এবং ত্রিতাল মধ্যলয়ে ‘লাগেরে নেয়না তুমছে’ এই বন্দীশটি পরিবেশন করে মুগ্ধতা ছড়ায়। এরপর পূজা দে একক খেয়ালে পরিবেশন করেন রাগ কলাবতী। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘গরীবের নেওয়াজ’ এবং মধ্যলয় ঝাঁপতালে পরিবেশন করেন ‘বাট তাখাত হরি’। এরপর অভিষেক নন্দী’র পরিবেশনায় ছিল রাগ মারু বিহাগ। প্রথমে একতাল বিলম্বিত লয়ের বন্দীশ ‘কাল না পারে’ এবং মধ্যলয় ত্রিতালের বন্দীশ ‘মোরে বালমা আজ নাহি আয়ে’ পরিবেশন করেন। এরপরই আমন্ত্রিত শিল্পী জহর মুখার্জী পরিবেশন করেন রাগ দুর্গা। তিনি একতাল বিলম্বিত লয় এবং ত্রিতাল মধ্যলয়ের বন্দীশ ‘করো সেবা মা কা’ পরিবেশন করেন। এরপর পরবর্তী তবলা লহরা পরিবেশনায় অংশ নেন শিল্পী রোমেন বিশ্বাস, সুশান্ত কর চৌধুরী, সানি দে ও প্রান্ত আচার্য্য।
সর্বশেষ পরিবেশনায় কলকাতার শিল্পী অমিতেষ বসু চতুরঙ্গী’তে রাগ রাগেশ্রী বাজিয়ে শোনান। প্রথমে বিলম্বিত ত্রিতাল মধ্যলয় জোড়, ঝালা ও মনোহারী তেহাইয়ের পরিবেশনায় তিনি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। তবলা সহযোগিতায় ছিলেন সুদীপ কুমার চ্যাটার্জী, চিন্ময় মিদ্যা ও অমিত চৌধুরী। তানপুরায় ছিলেন শুভম ধর, প্রাঙ্গন ধর, রাজীব ধর, প্রণয় দাশ।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...