সোমবার, ২৯ জুন ২০২৬

১৩টি ল্যাপটপ, ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার

মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কোতোয়ালী থানা পুলিশের হাতে নগরের সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১৩টি ল্যাপটপ সহ ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে তাদের গ্রেফতার পর বৃহস্পতিবার (৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।গ্রেফতার সাজ্জাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিডিএ মার্কেট রয়েল প্লাজার ইনোভেটিভ ফোন কেয়ার নামের দোকানের মালিক হাবিবুল্লাহ মিজবাহ ও তার কর্মচারী রাশেদকে আইএমইআই বদলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। টাকার বিনিময়ে বিভিন্ন দামি ব্র্যান্ডের চোরাই মোবাইল আইএমইআই বদলে দেওয়ার বিষয়টি হাবিবুল্লাহ মিজবাহ স্বীকার করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- নগরের কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্ব পাড়ের মো সেলিমের ছেলে সাজ্জাদ (২০)।  নগরের চান্দগাঁও আবাসিক এলাকার কবির আহমেদের ছেলে হাবিবুল্লাহ মিজবাহ (২৫)। ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বদিউল আলমের ছেলে দোকানকর্মী মো. রাশেদ (২০)।

সাজ্জাদ চোরাই মোবাইল সংগ্রহ করে আইএমইআই বদলের পর বিক্রি করেন। আর একটি মোবাইলের দোকানের মালিক হাবিবুল্লাহ মিজবাহ ও কর্মচারী রাশেদ আইএমইআই ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি’ নম্বর বদলের কাজ করেন।

গ্রেফতার তিনজনসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...