মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, অপরাধী যে-ই হোক শাস্তি পেতেই হবে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত হচ্ছে, আরও হবে। তদন্তের পর মামলা হলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।তিনি বলেন, সাবেক সেনাবাহিনীর প্রধানও যদি অপরাধী হোন তার বিরুদ্ধেও দুদকের তদন্ত করতে বাধা নেই। অপরাধী হলে সে যে-ই হোক শাস্তি পেতেই হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথায় কথায় তারা (বিএনপি) সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। অথচ, তাদের আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে?

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। বেনজীরের বাড়ি টুঙ্গীপাড়ায় হওয়ায় অনেকেই ভাবতে পারে যে ক্ষমা পাবে। কিন্তু অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। আবরার হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের কর্মীও রেহাই পায়নি।

তিনি বলেন, বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে। অপরাধীর বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছিল জিয়াউর রহমানের হাতে। তিন হাজার নেতাকর্মীকে গুম ও হত্যা করেছেন তিনি।

এই বিভাগের সব খবর

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী নেতার বিরুদ্ধে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

সর্বশেষ

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

ইউনিসেফের নতুন দায়িত্বে স্মৃতি মান্ধানা টেন্ডুলকারের শুভেচ্ছা

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাকে ইউনিসেফ ইন্ডিয়া...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...