সোমবার, ৬ জুলাই ২০২৬

বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে মত বিনিমযকালে হেলিকপ্টার প্রতিকের প্রার্থী জাহেদুল হক

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিয়ে আমি চিন্তিত

 বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলা  পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক’র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী  আলহাজ্ব মোঃ জাহেদুল হক বলেছেন – একটি  অবাধ,  সুষ্ঠু,  শান্তিপূর্ণ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও কতিপয় প্রার্থী এ নির্বাচনকে প্রশ্নবোধক করার অপচেষ্টা চালাচ্ছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মি- সমর্থকদের হুমকী -ধামকি দিয়ে একছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে। তাই শ্রীপুর -খরণ্দ্বিপ ইউনিয়নের সককটি, সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ হাই স্কুল ও পশ্চিম গোমদন্ডী ছবিলা আমিন মাদ্রাসা  কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে আমি চিন্তিত।

গতকাল রবিবার রাতে উপজেলা সদরস্হ একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা থেকে এসব কেন্দ্রে নজরদারী বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী ও সংবাদ কর্মিদের অনুরোধ জানান তিনি। সঠিক নেতৃত্বের অভাবে সম্ভাবনাময়ী বোয়ালখালী উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে জানিয়ে জনাব তিনি আরও বলেন, এ নির্বাচনে এলাকার জনগণ হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত হাওয়ার সুযোগ দিলে বোয়ালখালী উপজেলাকে একটি স্মার্ট,  আধুুনিক এ মডেল  উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারোয়াতলী ইউ পি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,শাকপুরা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ  চরণদ্বীপ ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাব’র সদস্য মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের এ পি পি এডভোকেট সেলিম চৌধুরী,  বোয়ালখালী প্রেসক্লাব’র একাংশের সভাপতি  মোঃ সিরাজুল ইসলাম, অপরাংশের সভাপতি এস এম মোদাচ্ছের।

সম্পদক ইয়াছিন চৌধুরী মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন ক্লাবের   সাবেক সভাপতি  ডাঃ অধীর বড়ুয়া’, সাবেক সভাপতি  এম এ মান্নান, শাহীনুর কিবরিয়া মাসুদ, মোঃ সেকান্দর আলম বাবর, ও পূজন সেন প্রমুখ। এছাড়াও বোয়ালখালী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট  সকলের সহযোগিতা কামনা করেন মোঃ জাহেদুল হক।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...