বিশিষ্ট সংস্কৃতি সংগঠক ও বিনোদন রঙ পত্রিকার সম্পাদক নাসির হোছাইন জীবনের পিতা হাজী মুহাম্মদ ফজলুল হক সওদাগর আজ বৃহস্পতিবার ভোরে নগরীর পশ্চিম মাদারবাড়ীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকাল তিনি ৬ ছেলে, ৯ মেয়ে, নাতি নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর বায়তুশ শরিফ মসজিদে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক নাসির হোছাইন জীবনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

