সোমবার, ২৯ জুন ২০২৬

বহদ্দারহাট ‌থেকে মলমপার্টির চার সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ‌এলাকা থেকে মলমপার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত‌ ৮:৫০টায় বহদ্দারহাট যমুনা ব্যাংকের নিচে আল হাসান বেকারি এন্ড কনফেকশনারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০টি চেতনানাশক ডরামিকাম ট্যাবলেট, ২ কৌটা অজ্ঞান ও চোখে যন্ত্রণা সৃষ্টিকারী তেজসক্রিয় মলম ও নগদ ১৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—রাঙ্গুনিয়ার শিলক মিনা হাজির টিলা এলাকার মৃত রমিজ আহাম্মদের ছেলে তাজউদ্দীন(৪৯), লোহাগাড়া বড়হাতিয়ার কসাই পাড়া এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে মো. আলী ওরফে আলমগীর (২৯) ও একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরউদ্দিন‌ জামান (৪৫) এবং সাতকানিয়ার রামপুর ঘাটিয়াপাড়া বাঁচা ফকিরের বাড়ির মো. ইব্রাহিমের ছেলে সাহাব উদ্দিন (৩৭)।

চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান বলেন, আসামিরা অনেকদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পথচারীদের চোখে মলম লাগিয়ে এবং কৌশলে ডাব ও মিনারেল ওয়াটারের মধ্যে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে তা পান করিয়ে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নিতো‌। তাদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো চুরির বলে স্বীকার করেছে তারা।

তিনি আরো বলেন, এদের মধ্যে তাজউদ্দিন এই গ্রুপের প্রধান। তার নামে রাজধানীর পল্টন থানায় এবং মো. আলী ওরফে আলমগীরের নামে লোহাগাড়ায় থানায় একটি করে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...