সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে বাজার তদারকিতে চেম্বার নেতৃবৃন্দ

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ও রিয়াজউদ্দিন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদারকিকালে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. দিদার হোসেন, কাজির দেউড়ি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিটরিংকালে চেম্বার সভাপতি বাজারের মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজি ও ফলমুলের দোকান পরিদর্শন করেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম পরিদর্শনকালে বলেন, সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আমরা বাজার মনিটরিং-এর এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রত্যেক দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছু কিছু দোকানে অসঙ্গতি পরিলক্ষিত হয় যার প্রেক্ষিতে তাদেরকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ঠিক রাখা জরুরি। রমজান থেকে শুরু করে আগামী ঈদ-উল-আযহা পর্যন্ত যাতে কোন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পণ্য পরিবহনের পথে যাতে কোনরূপ বিঘœ সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা দরকার। আমরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সকল পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি ভেজাল পণ্যরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি। বর্তমানে পণ্য সরবরাহের কোন ঘাটতি নেই। তাই পাইকারি ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশি পার্থক্য যাতে না থাকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল সকালে টেরিবাজার ও খাতুনগঞ্জে বাজার পরিদর্শন করবেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...