বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বায়েজিদে অস্ত্রসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদে অস্ত্রসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজ ও দুটি টিপছোড়া উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার রাতে শীতল ঝরনা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বায়েজিদ থানার অক্সিজেন বেপারিপাড়া এলাকার ইদ্রিস আলী অভি (২২) এবং অক্সিজেন বেপারিপাড়া এলাকার জাহিদ হাসান মুরাদ (২৩)।

পুলিশের দাবি, চক্রটি নগরীতে মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে বেড়াতো। সিএনজি, অটোরিকশা ও পথচারীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গ্রেফতার অভি ও মুরাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি করে মামলা আছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গোপন খবরের ভিত্তিতে শীতল ঝরনা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...