মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ওসমান গণি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৬ মে) দুুপুরে উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চারঝিরিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ওসমাণ গণি নেইচ্ছারঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদরা জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণিরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মো. ওসমান গণি সহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার দুুপুরে কবির আহমদরা গাছ কাটতে গেলে ওসমাণ গণিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান গণি মারা যান এবং উভয় পক্ষের ৭-৮জন আহত হন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৭-৮ জন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...