সোমবার, ২৯ জুন ২০২৬

মাতামুহুরী নদী থেকে টমটম চালকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার (২৬) নামের এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৫এপ্রিল) দুপুরে নদীর সাবেক বিলছড়ি বালুরচর পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমন কর্মকার লামা পৌরসভা এলাকার বড় নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত সুরেশ কর্মকারের ছেলে।

সূত্র জানায়, স্থানীয়রা বুধবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি বালুরচর পাড়া এলাকায় একটি লাশ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনের লাশটি উদ্ধার করে পুলিশ।

এদিকে মৃত সুমন কর্মকারের মা জুলু কর্মকার জানান, গত সোমবার রাতে সুমন কর্মকার গ্যারেজে টমটম রেখে ছোটন নামের জনৈক বন্ধুর বাড়িতে রাতে থাকবে বলে মোবাইলে জানায়। তারপর থেকে সুমনের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। হদিস না পেয়ে বুধবার থানায় অবগত করি। তিনি বিলাপ করে আরো বলেন, আমার ছেলে ও সাবেক বিলছড়ি পাড়ার এক মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের কথা জানতে পেরে আমি ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতেছিলাম। অন্যত্র মেয়ে দেখার খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওই মেয়েই লোক লাগিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকারের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সিআইডি সদস্যদের প্রাথমিক সুরত হাল শেষে বিস্তারিত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...