সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিন এতিমদের সঙ্গে ইফতার করেন মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

এতিমখানার পিতৃহীন অনেক শিশু জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। আর পিতৃহীন শিশুর মাও অকালে মাথার ছাদ হারিয়ে জীবনের টানাপোড়েনে পড়ে যান।

অনেক সময় অভিভাবকহীন এসব পরিবারের শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না।

শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একসময় এতিমখানাকে উপযোগী মনে করেন তারা। আর দেশে এখন প্রত্যেকটি এতিমখানার সঙ্গে গড়ে উঠেছে হাফেজিয়া মাদ্রাসা। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে এই এতিম শিশুগুলো একসময় বের হয় ত্রিশ পারা কুরআন বুকে ধারণ করে পূর্ণাঙ্গ হাফেজ হিসেবে।

এই এতিম ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে প্রতি বছরের মত এবছরও ১ রমজান থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের নিয়মিত ইফতার কার্যক্রম। প্রতিদিন কাট্টলীর নিজ বাড়িতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করেন মনজুর আলম। এই কার্যক্রম চলবে ৩০ রমজান পর্যন্ত।

ইফতার শেষে উপহার হিসেবে দেওয়া হয় প্রত্যেক শিশুকে ঈদের নতুন জামা। এসব পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা হয়। তাদের চোখে মুখে ভেসে ওঠে খুশির ছাপ।

এরই ধারাবাহিকতায় ১ রমজান কোতোয়ালী থানাধীন তানজিমুল মুসলিমিন এতিমখানা ও  হেফজখানা, ২ রমজান দেওয়ানহাট সুলতান আহমদ দেওয়ান এতিমখানা ও হেফজখানার শিশুদের নিয়ে ইফতার ও তাদেরকে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়।

এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, নগরজুড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪১টি ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও প্রতিদিন আমি ও আমার পরিবারের সদস্যরা এতিমদের সঙ্গে ইফতার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের এ কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...