শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা নির্বাচন নিয়ে পরাজিত প্রার্থীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে পাল্টা সংবাদ সম্মেলন

শ্যামল রুুদ্র
- Advertisement -
Single page 1st Paragraph

গত ৮ মে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের এর মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে  পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রামগড় উপজেলার দ্বিতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি। মঙ্গলবার (১৪ মে) সকালে ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, গত ৮ মে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিপুল ভোটে ২য় বারের মতো  উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে  ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালীন সময়ে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পর্যবেক্ষক টিম, জেলা ও উপজেলার জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে নির্বাচনে কারচুপির কোনো অভিযোগ না আনলেও নির্বাচনের ৪দিন পর অর্থাৎ গত রোববার ১২ মে  ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে পরাজিত প্রার্থী আব্দুল কাদের সংবাদ সম্মেলন মাধ্যমে নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, ভোট জালিয়াতি এবং নির্বাচন পরবর্তীতে তার সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটসহ নির্বাচনে প্রভাব বিস্তারের যে  অভিযোগ এনেছেন তা  মিথ্যা ও বানোয়াট দাবী করে  তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যগুলো  হুবহু বিএনপি -জামাতের দেয়া বক্তব্যের প্রতিধ্বনি দাবী করে বলেন, আব্দুল কাদের গংরা পরিকল্পিত ভাবে অজানা কোন অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের মান ক্ষুণ্ন করা হয়েছে। এই বিষয়ে এ চক্রের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। এ সময় রামগড় উপজেলা আ ওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,  রামগড় উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মো. করিমুল হক, পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন  ওয়ার্ডের কাউন্সিলরসহ দলীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...