শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্য সমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রাজধানীতে পার্বত্য জেলার ঐতিহ্য সমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করেছেন।
বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে গতকাল সোমবার তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিক্রয় ও প্রদশর্নী কেন্দ্র দুটি উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য হস্ত ও কারু শিল্পের দৃষ্টি নন্দন পণ্য সামগ্রীর পসরা সমৃদ্ধ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র দুটি পরিচালনা করবে সিএইচটি গ্রুপ ও রেং হিল অব এসেন্স ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব) সুদত্ত চাকমা, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অয়ন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজীব ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী’র সহকারী একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা, এবং ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার এ, এ, মং।
এই বিপনী বিতান গুলোতে সব সম্প্রদায়ের মানুষের ব্যবহারযোগ্য পোশাক, পাহাড়ি অঞ্চলে উৎপাদিত ফরমালিন ও বিষমুক্ত মৌসুমী ফল, খাদ্য-পণ্য ও হস্ত শিল্প সামগ্রী পাওয়া যাবে।
এ বিক্রয় কেন্দ্র রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য জেলার অধিবাসী এবং দেশি-বিদেশি সকলের জন্য উন্মুক্ত ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইচ্ছের মধ্যে এটি অনন্য আরেকটি ইচ্ছে হলো পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের সকল জাতি গোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন যেন একে অপরে ভাগাভাগি করে নেয়। তাই প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় রাজধানীর বুকে পার্বত্যবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের অন্যান্য অঞ্চল ও বাংলাদেশের বাইরে যারা আছেন, তারাও পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি উপভোগের সমঅংশীদার হবেন।
পাহাড়িদের উৎপাদিত হস্ত শিল্প সামগ্রী এবং ফরমালিনমুক্ত অর্গানিক ফুড ও মসলার সমাহার থাকবে এ বিক্রয় কেন্দ্রে। খাগড়াছড়ি পার্বত্য জেলার উৎপাদিত হলুদ, মরিচ, পেঁপে, মুড়ি, খই, ড্রাই আম, নারিকেল তেল, ঘি, বাঁশের তৈরি তৈজসপত্র, পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ যেমন- ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা, মাটির টব, বার্মিজ লুঙ্গি, মার্মাদের ঐতিহ্যবাহী থামি কাপড়, মাছ ধরার লুই, বাঁশের বাঁশি, বেতের ঝুড়ি, লাল বিন্নি চাল, সাদা বিন্নি চাল, হরেক রকমের সবজি ও আখের গুড়সহ নানা রকমের খাদ্য-পণ্য পাওয়া যাবে এখানে। এসব বিক্রয় কেন্দ্রগুলো থেকে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, অহমিয়া, খেয়াং, খুমি, গুর্খা, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ সকল সম্প্রদায় তাদের পছন্দ মতো জিনিসপত্র অনায়াসেই কেনাকাটা করতে পারবে।
পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগে এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পরিচালিত হবে। এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি সারা বছর জুড়ে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...