বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চবিতে পিএইচপির অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেছে, আল্লাহতায়ালা কোরআনে বলেছেন, এ পৃথিবীতে ধন-সম্পদ যা কিছু আছে সবকিছুর মালিক মহান আল্লাহ। আল্লাহ আরও বলেছেন, তোমরা এসবের আমানতদার। আমি এ কথাটি হৃদয়ের গভীরে ধারণ করি।

আমরা শুধু এসবের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। বিধাতা মানবজাতিকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, তাঁর ইবাদত করার জন্য। এ দুনিয়ায় মানুষ যত ধন-সম্পদ অর্জন করুক, যত ধনীই হোক, একদিন খালি হাতে ফিরে যেতে হবে। ব্যবসা-বাণিজ্য করে যে টাকা আমরা উপার্জন করি, এর অধিকাংশই আমরা জনহিতকর কাজে যেন ব্যয় করি।

তিনি বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচপি ফ্যামিলির অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত দৃষ্টিনন্দন মিজানুছ ছালাম জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে। আধুনিক নির্মাণশৈলীতে গড়ে তোলা মসজিদটি যে কারও নজর কাড়বে। মসজিদটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সূফী মিজান আরও বলেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী আমাকে এই মসজিদ দেখিয়ে বললেন একটা সুযোগ আছে সে সুযোগটি আপনি কাজে লাগান। ভালো কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাদেরকে সুযোগ দেন তারাই কেবল ভালো কাজ করতে পারে। এই মসজিদটি অনেক জরাজীর্ণ। আপনি যদি পারেন পিএইচপি ফ্যামিলির উদ্যোগে মসজিদটি পুনঃনির্মাণ করে দেন।

সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আইসিইউ বেড করে দিয়েছি। সেখানে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। শিশুদের জন্য বিশেষ আইসিইউ নির্মাণ করা হয়েছে। মা ও শিশু হাসপাতালে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিএইচপি ফ্যামিলি অংশ নিয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিএইচপি অনুদান দিয়ে চলেছে। সব মানুষের খেদমতে এগিয়ে আসা আমাদের দায়িত্ব মনে করি। পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, গত ২-৩ বছর ধরে যে মসজিদটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়ে আসছে তা আজ দৃশ্যমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন একটি সুন্দর, দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দেয়ায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। আমি বিশ্বাস করি যারা এ মসজিদে নামাজ আদায় করবেন, নিশ্চয় তাদের অন্তরের দোয়া সূফী মিজানুর রহমানের কাছে পৌঁছে যাবে। এ মহৎ কাজের সওয়াব তিনি দুনিয়া ও আখেরাতে পাবেন। আল্লাহ তাঁকে এ কাজের ফল (উপহার) দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মনিরুল হাসান, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মুহাদ্দিস মাওলানা মঈন উদ্দিন আশরাফী, জামিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম নুর মোহাম্মদ সিদ্দিকী, চবির আরবি বিভাগের সহযোগী প্রফেসর ড. জাফরুল্লাহ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

পিএইচপি ফ্যামিলি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে মসজিদ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। পিএইচপি নির্মিত মসজিদের ইমাম, মুয়াজ্জিনের বেতন, মসজিদের রক্ষণাবেক্ষণ ব্যয় আজীবন পিএইচপি ফ্যামিলি বহন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শেষে মুনাজাত ও মিলাদ পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...