শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঈদগাঁওতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার জাহান জেসমিনের সাথে মতবিনিময় 

মু: রফিক উদ্দিন লিটন,ঈদগাঁও 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  কাউছার জাহান জেসমিন কলসী মার্কার সমর্থনে রয়েল ইলেকট্রনিক সমিতির সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১১মে) সন্ধ্যা ৭ টার দিকে প্রিন্স অফ ঈদগাঁও কমিউনিটি সেন্টারের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারের ইব্রাহিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মহি উদ্দিনের সঞ্চালনায় হাফেজ তৌহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে  শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক।  বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, (অবঃ) প্রধান শিক্ষক সিরাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মেম্বার বজল আহমদ, শিক্ষক মোক্তার আহমদ, জালালাবাদের সাবেক মেম্বার মোক্তার আহমদ, নারী নেত্রী পারভিন আক্তার,ব্যবসায়ী আনোয়ার হোসেন,রয়েল ইলেকট্রনিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সভাপতি মনছুর আলম,ব্যবসায়ী ও বিশিষ্ট ইলেকট্রিশিয়ান রমিজ রাজা, হারুন রশিদ, নুরুল আলম, জয়নাল আবেদীন সহ অনেকে ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তার বলেন, কাউছার জাহান জেসমিন কলসী মার্কা নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন জেনে আমরা সবাই অনুপ্রাণিত। তিনি একজন যোগ্য প্রার্থী, তিনি জালাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। তিনি জিপি গ্রুপের সভাপতি এবং সফল নারী উদ্যোক্তা। দীর্ঘদিন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন।
তাই এ যোগ্য মহিলা ভাইস প্রার্থীকে বিজয়ী করলে নারীর অধিকার আদায়, এলাকার উন্নয়ন , ও গরীব দুঃখী মানুষের জন্য কাজ করবেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার জাহান জেসমিন বলেন, আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আমি মানুষের সেবা ও এলাকায় উন্নয়নের লক্ষ্যে আমার এ পদযাত্রা। আমি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
আমাকে যোগ্য মনে করলে আপনারা কলসী মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবো।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...