বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

লামায় ৯৩ কৃষাণ কৃষাণী পেল বিনামূল্যে দেশীয় জাতের ধান মসল্লা ও সবজি বীজ

- Advertisement -
Single page 1st Paragraph

বীজ সংরক্ষণ ও জৈবিকভাবে ফসল উৎপাদনের লক্ষে বান্দরবানের লামা উপজেলায় কৃষাণ কৃষানীদের বিনামূল্যে সবজি, মসল্লা, ধান বীজ ও জৈব সার তৈরির সরঞ্জাম প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প। উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯৩ জন কৃষাণ কৃষাণীদের এ বীজ ও সরঞ্জাম প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার বীজ ও সরঞ্জাম বিতরণ উদ্ভোধন করেন। এ সময় কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বীজ ও সরঞ্জাম বিতরণের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, উপকারভোগীদের মাঝে সবজি বীজ ১৮ কেজি, কচু ৯৬৪ কেজি, আদা ২২০ কেজি, ধান ১৮০ কেজি বীজ  ও ১৮৬টি জৈব সার তৈরির সরঞ্জাম রিং প্রদান করা হয়। দেশীয় জাতের এ বীজ প্রদান বীজ সংরক্ষণ ও দারিদ্র্য কৃষাণ কৃষাণীদের আত্মনির্ভরশীতা অর্জনের পাশাপাশি জৈবিক ভাবে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...