সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসে সংবর্ধিত ব্যবসায়ী সিআইপি শেখ নবী

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রবাসে কর্মস্থল ওমানে বাংলাদেশী দূতাবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে সংবর্ধিত হয়েছেন সিআইপি শেখ নবী। ওমানে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত অর্জন, অবদান বাংলাদেশের উন্নয়ন অবদানে স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা দেওয়া হয়।

তাকে সংবর্ধনা দেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল ইসলামি ব্যাংক বাংলাদেশ ওমান শাখা, লুলু এক্সচেঞ্জ, আল গাইথি ট্রেডিং ও আল বুরাইমি ব্যবসায় সমিতি। সালতানাত ওমানের বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও কাউন্সেলর (শ্রম) মো. রাফিউল ইসলাম তাকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এছাড়াও ইসলামি ব্যাংক বাংলাদেশ ওমান শাখা হতে প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, লুলু এক্সচেঞ্জ ওমানের প্রতিনিধি আহম্মেদ উল্লাহ, আল গাইথি ট্রেডিং এর কর্ণধার আলী বিন সুলাইমান বিন মোহাম্মদ ও আল বুরাইমির ব্যবসায়ী নেতৃবৃন্দ পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা স্মারক তুলে দেন।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যোসাল ক্লাব ওমানের সভাপতি সিআইপি সিরাজুল ইসলাম , চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিআইপি ইয়াসিন চৌধুরী, সিআইপি আশরাফ রহমান, সিআইপি মো. আবু নাছের রিয়াদ, সিআইপি রেজাউল করিম, স্যোসাল ক্লাব ওমানের সহ সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সহ আরো অনেকেই।

উল্লেখ্য, সিআইপি শেখ নবী বিগত এক যুগেরও অধিক সময় ধরে সালতানাত ওমানের আল বুরাইমির পুরাতন বালাদিয়া রোডস্থ শেখ নবী এলএলসি ট্রেডিং নামে ব্যবসায় পরিচালনা করে আসছেন। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসে ব্যবসায়ের পাশাপাশি দেশে তার নিজের হাতে গড়া শেখ নবী ফাউন্ডেশনের মাধ্যমে নিজগ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিবাহ, চিকিৎসা, শিক্ষা অনুদান, গৃহ নির্মানে সহায়তা, মহামারী করোনায় খাদ্য সহায়তা, প্রতিবছর রমজানে ইফতার সামগ্রী ও চালের বস্তা বিতরণসহ সমাজের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে।

তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি-২০২১ মনোনীত হয়। এছাড়াও তিনি চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর ২০১৫-২০১৬ অর্থবর্ষে শ্রেষ্ঠ তরুণ করদাতা ও ২০১৮- ২০১৯ অর্থবর্ষে সেরা ৩য় করদাতা পুরস্কারে ভূষিত হন।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...