২৮টি মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সোমবার রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন ফেনীর সোনাগাজী এলাকার মো. মুজিবুর রহমান(২৫), নোয়াখালীর হাতিয়া এলাকার তাসলিমা বেগম (২০), বরিশালের কাউনিয়া এলাকার ইমরান (২৬) ও মো. রিপন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে এ সময় ২৮টি চোরাই মোবাইল ও ৪ টি ল্যাপটপ উদ্ধার করা হয়। তারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। বেশ কয়েকদিন ধরেই আমরা তাদের ধরার চেষ্টা করছিলাম। তাদের মধ্যে দুজন আপন ভাই।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

