শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১২ টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় কক্সবাজার টু নওগাগামী (ঢাকা মেট্রো ব ১৫-৭০৪২) বাসে তল্লাশি চালিয়ে এ প্রাণী দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

আটক রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

পুলিশ সুত্র জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আটক আসামির হেফাজতে থাকা দুটি বিলুপ্ত শ্রেণির চশমা হনুমানের বাচ্চা উদ্ধার হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘গতরাতে দুটি হনুমানের বাচ্চা উদ্ধার ও গাড়ির সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...