বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ জিমন্যাস্টদের ১৯টি পদক অর্জন

অনলা মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধিইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের ঢাকাস্থ পুরনো জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা’২০২৪। এতে পুরুষদের ৬টি ইভেন্ট এবং মহিলাদের ৪টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। গত ২৫-২৭ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উভয় ইভেন্টে অংশগ্রহণ করে ১৯টি পদক অর্জন করেন। এর মধ্যে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ রয়েছে বলে জানান. কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহমদ।

তিনি বলেন, পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং মহিলা বিভাগে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১৯টি পদক। এছাড়াও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে মহিলা (দলগত) বিভাগে চ্যাম্পিয়ন, পুরুষ বিভাগে (দলগত) প্রথম রানার আপ হওয়ার পাশাপাশি মহিলা বিভাগে সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় রানার আপ ট্রফিটিও অর্জন করে। সামগ্রিক প্রতিযোগিতায় পুরুষ (দলগত) বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মহিলা বিভাগে (ব্যক্তিগত) রানার আপ হওয়ার বিরল গৌরব অর্জনও করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টা তনুরায় ত্রিপুরা এককভাবে সর্বোচ্চ ৬টি পদক অর্জনের মধ্য দিয়ে (৫টি স্বর্ণ ও ১টি রৌপ্য ) জাতীয় রেকর্ড গড়েন।
সূত্র জানায়, কোয়ান্টা ডেনিয়েল রোয়াজা জাতীয় এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে অংশগ্রহণের সুযোগ পেয়ে ফ্লোর ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক (১০.৬০) অর্জন করে প্রথমবারের মতো জাতীয় রেকর্ড তৈরি করেন। এর আগে এত কম বয়সে কেউ পুরুষ বিভাগে জাতীয় পদক অর্জন করতে পারেনি বলে জানা গেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এর আগে জাতীয় দলের বাছাইয়ে ৬ জনের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। এরা হলেন- রাজীব চাকমা, মংচিং প্রু ত্রিপুরা, প্রেনথৈ ম্রো, মেনটন টনি ম্রো ও উহাইমং মারমা। অবশিষ্ট একজন বিকেএসপির জিমন্যাস্ট, তার নাম আবু সাইদ রাফি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...