সোমবার, ২৯ জুন ২০২৬

সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা নগরীর তিনটি উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেছে। সোমবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো.আবু তাহের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোহাম্মদ আলীকে সভাপতি ও আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক করে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

অন্যদিকে, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে মোহাম্মদ আলমগীরুল ইসলামকে সভাপতি ও মো. মারজাদুল ইসলাম চৌধুরীকে (আরমান) সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী এক বছরের জন্য কমিটি দুটি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা দপ্তর সেলে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গাছবাড়িয়া সরকারি কলেজ শাখার তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। তিন মাসের জন্য গঠিত এ কমিটিতে মো. সাইফুল ইসলামকে (বাবু) আহ্বায়ক এনং মো. সাফাতুন নুর চৌধুরী ও মো. আবিদুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সেই সঙ্গে কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার জন্য বলা হয়েছে।

এর আগে, গত রোববার (৩ এপ্রিল) রাতে ইকরামুল হক মুন্নাকে সভাপতি ও মাহবুবুল আলম রাসেলকে সাধারণ সম্পাদক করে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠিত হয়। আগামী এক বছরের এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলার দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে নবগঠিত এই কমিটিকে।

একই দিন পৃথক বিজ্ঞপ্তিতে মাহমুদুল হক সাকিবকে সভাপতি ও শওকত ওসমানকে সাধারণ সম্পাদক করে বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ৩৭ সদস্যবিশিষ্ট বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

কমিটিতে আরাফাত হোসেন তারেককে আহ্বায়ক এবং মোহাম্মদ মাহিদ উদ্দিন (মাহিন), মোহাম্মদ মোরশেদ আলম ইরফান, বখতিয়ার উদ্দিন নয়ন, শিমুল সর্দার ও মো. মেহতাব বিন মেজবাহকে (ছামিউন) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ৩১ জনকে সদস্য করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করারও নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...