সোমবার, ২৯ জুন ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন, সেতু ধসে পড়ার উপক্রম

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলার এক নম্বর ইউনিয়নের অর্ন্তভুক্ত দক্ষিণ লামকুপাড়া এলাকার অবৈধভাবে উত্তোলিত বালু বড় বড় ট্রাক ভর্তি করে চট্রগ্রামের পিএইচপি ও ওসমানীয়া গ্লাস ফ্যাক্টরীসহ অন্যান্য স্থানে পাচার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাত-দিন সবসময়ই এ অবৈধ কর্মকান্ড চললেও রাতে পাচার কয়েকগুন বৃদ্ধি পায় বলে স্থানীয় সূত্র জানায়। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ওই স্থানের পাহাড়ি ছড়ার ওপর স্থাপিত ২৬ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় স্পষ্ট বলা আছে বিপণনের জন্য উন্মুক্তস্থান,ছড়া বা নদীর তলদেশ,সেতু,কালভার্ট,ড্যাম,ব্যারেজ,বাঁধ,সড়ক,বন,থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না।
সরেজমিন জানা যায়, রামগড় সদর থেকে দক্ষিণে ৫/৬ কিলোমিটার দুরুত্বে আঁকা-বাঁকা পাহাড়ি টিলা-উপত্যকা পেরিয়ে রামগড় এক নম্বর ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া জামে মসজিদ সংলগ্ন বারিক মিয়ার বাড়ির পাশে বালুমহালের অবস্থান। লামকু খানকার (ধর্মশালা) দক্ষিণে ও মসজিদের পশ্চিমপাশে। বালু উত্তোলন করায় পুরো জায়গাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধবধবে সাদা, সিলিকন বালু বলছে সবাই। অন্য বালু থেকে দাম ও চাহিদা দুটিই বেশি। চট্রগ্রামের বিভিন্ন গ্লাস ফ্যাক্টরির কাঁচামাল। চট্রগ্রামের ব্যবসায়ীদের মোটা অঙ্কের বিনিয়োগ থাকার কথা শুনা যায়। পাশাপাশি কয়েকটি বালু উত্তোলন স্পট রয়েছে এখানে। এলাকার প্রবীন ব্যক্তি রেনু সরকার ও অন্য স্থানীয়রা জানান,বড় বড় ট্রাক ভর্তি করে বালু পাচার করায় ওই জায়গার রাস্তা ঘাট মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাচারকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। চাপা ক্ষোভে ফুঁসছে সবাই।পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে লাগামহীনভাবে পাচার হচ্ছে এ জায়গার বালু। বেপরোয়া যান চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন ধরেছে। এ দুরাবস্থা বন্ধ না হলে বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হবে।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২০১৪-১৫ সালে লামকু খালের ওপর সেতুটি নির্মাণে ওই সময় খরচ হয় ২৬ লাখ টাকা। সেতু সংলগ্ন অংশ থেকে বেপরোয়া বালু উত্তোলন করায় বর্ষা মৌসুমে এটি ধসে পড়ার মারাত্বক ঝুঁকিতে রয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, রামগড় বলিপাড়ার অধিবাসী আবদুল মান্নান (মান্নান কোম্পানী নামে পরিচিত) এর ছেলে সুমন ও সঙ্গীয় লোকজন অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকাজে জড়িত রয়েছে। জানতে চাইলে সুমন বলেন, এই জমিতে ফসল ভালো হয় না। তাই বালু তুলে বিক্রি করেছি। ভবিষ্যতে এখানে মৎস্য চাষের পরিকল্পনার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম মজুমদার বলেন, অবৈধ বালু উত্তোলন সমর্থন যোগ্য নয়। স্থানীয় প্রশাসন এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহিদুল আলম বলেন, অনিয়মগুলো বন্ধ করা স্থানীয় প্রশাসনের কাজ।
এদিকে, উপজেলার বৈদ্যপাড়ার পিলাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ইতোমধ্যে ভ্রাম্যমান আদালত ক্যাখাই মারমা নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের নিবার্হী হাকিম ও সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা মজুমদার বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...