বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হংকং ব্যবসায়ীদের চট্টগ্রাম অঞ্চলে বিনিয়োগের আহবান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হংকং ট্রেড ডেভলপমেন্ট কাউন্সিলের সিনিয়র ইকোনমিস্ট গ্যারি এনজি চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে আজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় করেছেন। এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, হংকং ট্রেড ডেভেলাপমেন্ট’র দক্ষিণ এশিয়া কনসালট্যান্ট মিত্র ডেভ এবং চেম্বারের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, কৃষি প্রধান বাংলাদেশে শিল্পায়নের জন্য সরকার ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বন্দর নগরী চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার লজিস্টিক্স ও ইকোনমিক হাবে পরিণত করতে সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। চট্টগ্রামে রয়েছে দেশের তথা এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্প নগর। দেশি-বিদেশী অনেক বিনিয়োগকারী এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, ব্লু ইকোনমি, এগ্রো প্রসেসিং, ফুটওয়্যার ও গভীর সাগরে মাছ ধরার জাহাজ তৈরীতে হংকং ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
হংকং ট্রেড ডেভলপমেন্ট কাউন্সিলের সিনিয়র ইকোনমিস্ট গ্যারি এনজি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উদীয়মান অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে রয়েছে বিশাল জনসংখ্যার বাজার। বাংলাদেশের লোকাল মার্কেটে হংকংয়ের প্রোডাক্ট কিভাবে বিপণন করা যায় তার অংশ হিসেবে আমাদের এই সফর। আমরা বাংলাদেশে হংকং এর বিভিন্ন সেক্টরে বিনিয়োগের ক্ষেত্র যাচাই-বাছাই করছি। এজন্য আমরা সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি খাতে ব্যবসায়ী ও চেম্বার এসোসিয়েশনগুলোর সাথে আলোচনা করছি। এর মাধ্যমে আমরা উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করে হং কং ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানাবো।
চট্টগ্রাম চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ বলেন, কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খেলনা ও ফার্নিচার শিল্পের বৃহৎ বাজার রয়েছে এদেশে। তাই হংকং এর ব্যবসায়ীরা চাইলে বাংলাদেশী বিনিয়োগকারীদের সাথে যৌথভাবে এসব খাতে বিনিয়োগ করতে পারেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...