সোমবার, ২৯ জুন ২০২৬

চিটাগাং চেম্বারের ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের জনগণের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। অতীত কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ৪ এপ্রিল সকালে আগ্রাবাদস্থ চেম্বার হাউস’র সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
এ সময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, হাসনাত মো. আবু ওবাইদা, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, শতবর্ষীয় ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন এই চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কোভিড-১৯ অতিমারির সময়ে চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, বাইপ্যাপ মেশিন, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল, পুলিশ লাইনসহ নগরীর কয়েকটি পয়েন্টে সাধারণ মানুষের করোনা শনাক্তের লক্ষ্যে বিনামূল্যে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয় এবং সম্মুখযোদ্ধা ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের পরিবহনে যানবাহন সরবরাহ করা হয়। করোনা মহামারিতে পৃথিবীর প্রত্যেক দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী এক কোটি মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য ক্রয়ের কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছেন যাতে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। সরকারের এই কার্যক্রমের জন্য আমরা সাধুবাদ জানাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিলার থেকে পাইকারি, খুচরা এবং ভোক্তা পর্যায় পর্যন্ত সাপ্লাই চেইন ঠিক রাখা জরুরি।
চিটাগাং চেম্বার সভাপতি প্রত্যেক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের অনুরোধ জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। দেশের ব্যবসায়ী, উচ্চবিত্ত, কর্পোরেট হাউসসহ সকলের প্রতি এ ধরণের কার্যক্রম গ্রহণের আহবান জানান মাহবুবুল আলম।
উল্লেখ্য, ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত (বন্ধের দিন ব্যতীত) আগ্রাবাদস্থ চেম্বার হাউস’র সম্মুখে পরিচালিত হবে। প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩০ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে এবং প্রত্যেক ক্রেতা একদিনে নির্ধারিত ওজনের পণ্য ক্রয় করতে পারবেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...