সোমবার, ২৯ জুন ২০২৬

বাসচাপায় হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু, চালক-হেলপার আটক

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর নতুন ব্রিজে ৭ বছর বয়সী শিশু হেফজখানার শিক্ষার্থী আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় চালক ও হেলপারকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আটক করেছে র‌্যাব।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বাসচালক মো. বেলাল হোসেন ওরফে মানিক (২৩) ও হেলপার মো. সোহেল (২৩)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ৭ বছরের শিশু হেফজখানার শিক্ষার্থী আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে তারা বার বার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে গোপন খবরের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে নগরীর স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর নতুন ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় ৭ বছর বয়সী হেফজখানার শিক্ষার্থী আদিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আদিবের চাচা চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সদস্য মো. শাহজালালও আহত হন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...