সোমবার, ২৯ জুন ২০২৬

ঘোষণাতিরিক্ত পোশাক রপ্তানির আড়ালে টাকা পাচারের চেষ্টা, রুখে দিল কাস্টম

- Advertisement -
Single page 1st Paragraph

ঘোষণার চেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করে আট লাখ টাকা পাচারের চেষ্টা করেছে ঢাকার দক্ষিণখানের একটি প্রতিষ্ঠান। তবে বিষয়টি জানতে পেরে কাস্টমস কর্তৃপক্ষ ওই রফতানি চালান চট্টগ্রামে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে আটকে দেয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকার দক্ষিণখানের রফতানিমুখী এই পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচ এম ফ্যাশন অয়্যারের বিরুদ্ধে রোববার কাস্টমস আইনে অভিযোগ দায়ের হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিসে ২২ হাজার ৯৫৩ পিস তৈরি পোশাক রফতানির ঘোষণা দিয়ে অগ্রণী ব্যাংকে ঋণপত্র খুলেছিল এইচ এম ফ্যাশন অয়্যার। গত ২০ মার্চ চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন সম্পন্ন করে তাদের নিযুক্ত সিএন্ডএফ প্রতিষ্ঠান এমআইএম ইন্টারন্যাশনাল। রফতানি চালানের কনটেইনার নগরীর বন্দর এলাকায় বেসরকারি এছাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে রাখা ছিল। রফতানি পণ্যের মধ্যে ছিল টি-শার্ট, শার্ট, টপস, শর্টপ্যান্ট, জিনসপ্যান্ট ও লেডিস টাইস।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের রফতানি বিভাগের কর্মকর্তারা চালানটির রফতানি স্থগিত করে ডিপোতে আটকে রাখে। গত ১ এপ্রিল কনটেইনার খুলে কায়িক পরীক্ষা হয়। এতে ঘোষণার চেয়ে ১৮ হাজার ২১৫ পিস বেশি অর্থাৎ ৪১ হাজার ১৬৮ পিস তৈরি পোশাক পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, ‘গ্রিসে যে পরিমাণ পণ্য রফতানির ঘোষণা দেয়া হয়েছিল তাতে মূল্য নির্ধারিত ছিল ১০ লাখ ৩৬ হাজার ১০১ টাকা। কিন্তু সঠিক ঘোষণা থাকলে মূল্য আসত ১৮ লাখ ৫৩ হাজার ৫২৭ টাকা। অর্থাৎ ঘোষণার চেয়ে বেশি পণ্য রফতানির মাধ্যমে প্রতিষ্ঠানটি ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের চেষ্টা করেছে। কায়িক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা রোববার কাস্টমস কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কাস্টমস আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এর আগে, গত ২২ মার্চ একই কনটেইনার ডিপোতে ঢাকার গুলশান অ্যাভিনিউ’র আরএম সেন্টারের ইনফিনিটি সার্ভিস সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের পণ্যের চালান আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ঘোষণার চেয়ে বেশি পণ্য সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়ে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের চেষ্টা করেছিল।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...