বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইফতারের অনুষঙ্গ লেবু-শসার দামে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু, শসা, কাঁচা মরিচ, গাজর, ধনে পাতা, পুদিনা পাতা ও কলা। কিন্তু রমজান আসার সঙ্গে সঙ্গে এসব পণ্যের দামে ‘আগুন’ ধরেছে। তীব্র গরম হওয়াতে এসব পণ্যের দাম আরও একধাপ বাড়িয়েছেন অসাধু বিক্রেতারা।

জানা যায়, সাধারণ সময়ে মাঝারি আকারের এক ডজন লেবুর দাম ৫০ থেকে ৬০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। আকার একটু বড় হলে এক ডজন লেবুর দাম ২০০ টাকা। এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম ধনে পাতার দাম ছিল ২০-২৫ টাকা। এখন বিক্রি করছে ৩০-৪০ টাকা। ২০০ গ্রাম পুদিনা পাতার দাম ৪০ টাকা, প্রতি কেজি গাজরের দাম ৬০ থেকে ৮০ টাকা।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজান আসলেই একটি অসাধু চক্র প্রতিটি পণ্যের দামই বৃদ্ধি করে। তৎপর হয়ে ওঠে অসাধু সিন্ডিকেটগুলো। ফলে রমজানে অত্যাবশ্যকীয় কিছু পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়। সংকট তৈরি হলে স্বাভাবিকভাবেই বেড়ে যায় পণ্যের দাম। সরকারের উচিত এসব সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

বক্সির হাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা আসিফ বলেন, রমজানে অনেক পণ্যের চাহিদা বেড়ে যায়। কিন্তু চাহিদার বিপরীতে পণ্যের সরবরাহ কম থাকে। ফলে চাহিদা বেশি আছে এমন অনেক পণ্যের দাম বেড়ে যায়। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...