চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নিবেদন শিল্পী সংসদের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট প্রাবন্ধিক প্রফেসর রীতা দত্ত বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতিচর্চা ব্যতিত কখনো সুন্দর সমাজ গড়ে ওঠতে পারে না। এ জন্য পরিবার থেকেই চেতনাবোধ আসতে হবে। পশ্চিমা সংস্কৃতি যেভাবে আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করে চলেছে তা আগামীতে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এর জন্য আমাদের সন্তানদের শাস্ত্রিয় সংগীত শিক্ষার উপর জোর দিতে হবে।
তিনি গত ১ লা এপ্রিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন।
নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সংগীত প্রশিক্ষক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপম মুৎসুদ্দী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব অশোক বড়ুয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরস ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দী, সিএনপি নিউজ ও চারুলতা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক বিপ্লব বড়ুয়া, গোপাল চন্দ্র রবিরাজ, সংস্কৃতিকর্মি সজল দাশ,আসিফ ইকবাল ও কাঞ্চন দত্ত প্রমূখ।
আবৃত্তি করেন- কবি স্বপন বড়ুয়া, বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দী, স্বর্ণা তালুকদার। রবীন্দ্র সংগীত শিল্পী মৈত্রী চেীধুরী রিয়া’র সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- পদ্মমিতা বড়ুয়া মিতু, রীমা দত্ত, এহসাস রহমান গুড্ডু, সুদীপ্তা চাকমা, পূজা রায়, সৃজন নাথ ভুট্টো, অর্ক নাথ প্রমুখ।

