সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজান পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের বাইসাইকেল ও মোবাইল বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান পৌরসভার ১২ জন পরিচ্ছন্নকর্মীকে ১টি করে বাইসাইকেল, মোবাইল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের যাবতীয় সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। পরিচ্ছন্ন রাউজান পৌরসভা গঠন ও পৌর নাগরিকদের সচেতন করার লক্ষ্যে  ৩১ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২ টায় পৌরসভার মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বাইসাইকেল, মোবাইল ও সরঞ্জামাদি বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁনসহ পৌর কাউন্সিলরবৃন্দ, রাউজান উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনামুক্ত রাউজান পৌরসভা গঠনের লক্ষে গত বিজয়ের মাস ডিসেম্বর হতে পৌরসভায় বসানো হয়েছে ব্যতিক্রমধর্মী অস্থায়ী আবর্জনার হাট। এই হাট হতে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পৌর নাগরিকদের কাছ থেকে প্রতিবস্তা অবর্জনা ১ শত টাকা করে কিনে নেন। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বস্তা আবর্জনা ক্রয় করা হয়ছে। এই আবর্জনা হাটের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে তাদের মাঝে বাইসাইকেল ও মোবাইল বিতরণ করা হয়েছে বলে জনান পৌর মেয়র।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...